Try GOLD - Free
রুম শেয়ারিং কতটা লাভজনক?
Grihshobha - Bangla
|August 2023
কর্মসূত্রে অন্য শহরে গেলে অন্যের সঙ্গে রুম শেয়ার করার বিষয়টি অবশ্যই লাভজনক। কিন্তু সবকিছুরই ভালোমন্দ দুটি দিক আছে। বিস্তারিত আলোচনায় রঞ্জন দে।
-
পুনের এক সংস্থায় চাকরি পেয়ে রিয়া খুব খুশি ছিল। প্রথম কিছুদিন এক আত্মীয়ের বাড়িতে গিয়ে থেকে অফিস করে সে। তারপর সেই আত্মীয়ের সহায়তায় অন্যত্র শিফট করে রিয়া।
রিয়া যে-ফ্ল্যাট-এ শিফট করেছিল, সেই ফ্ল্যাট-এ ছিল দুটি বেড রুম। যার একটি রুম-এ থাকত অনিন্দিতা। কিছুদিনের মধ্যে রিয়া এবং অনিন্দিতার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। হঠাৎ যখন রিয়ার অফিসে কাজের চাপ বেড়ে যায় এবং খুব সকালে অফিস যেতে হতো, তখন অনিন্দিতা রিয়ার টিফিন বানিয়ে দিত। এসব দেখে রিয়া খুব নিশ্চিত ছিল। তখন সে ভেবেছিল, এমন রুম পার্টনার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার! কিন্তু মাস শেষ হতেই বড়ো চমক এল অনিন্দিতার কাছ থেকে। টিফিন তৈরি করে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা রিয়ার কাছে দাবি করল অনিন্দিতা। এই আবদারে রিয়া তো অবাক! সে যাকে এত বন্ধু ভেবেছিল, সে যে আসলে এত পেশাদার, তা রিয়া বুঝতেই পারেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই যে, এমন নির্লজ্জ ব্যবহারের পর অনিন্দিতার আরও এক নির্লজ্জ রূপ দেখল
রিয়া। অনিন্দিতা যখনই ওর বয়ফ্রেন্ড-এর সঙ্গে দেখা করতে যেত, তখন আবদার করে রিয়ার থেকে ভালো পোশাক নিয়ে পরে যেত। এই পর্যন্ত তো তাও মেনে নিয়েছিল রিয়া। নিজের ভালোমানুষির জন্য কিন্তু আরও এক বড়ো চমক এল অনিন্দিতা-র কাছ থেকে। এক রাতে অনিন্দিতা ওর বয়ফ্রেন্ড-কে নিয়ে এসে ওর সঙ্গে রাত কাটাল। যথারীতি পরের দিন রিয়া আর ঠিক থাকতে পারল না, প্রতিবাদ করল। তখন অনিন্দিতা রিয়া-কে ‘ওল্ড-ফ্যাশনড' স্বভাবের বলে অপমান করতে শুরু করল। প্রতিবাদে ফল হবে না বুঝে, রিয়া চুপ করে থাকতে বাধ্য হল।
তবে চুপ করে থেকেও রিয়া ভালো ভাবে থাকতে পারল না অনিন্দিতা-র সঙ্গে। কারণ, ড্রাগ সাপ্লাই করার জন্য অনিন্দিতা যখন পুলিশের জালে ধরা পড়ল, তখন রুমমেট হওয়ার কারণে রিয়াকেও পুলিশি ঝামেলায় পড়তে হয়েছিল। অর্থাৎ অনিন্দিতা-র সঙ্গে রুম শেয়ারিং-এর স্মৃতি যে সুমধুর ছিল না রিয়ার, তা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য বিষয়টা এমন নয় যে, অনিন্দিতা-র মতো সবাই মন্দ স্বভাবের মেয়ে হবে কিংবা রুম শেয়ার করে রিয়া-র মতো সবাইকে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। মুম্বইতে অর্পিতা এবং সুমনা পাঁচ বছর রুম শেয়ার করে বেশ ভালোই আছে।
This story is from the August 2023 edition of Grihshobha - Bangla.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Grihshobha - Bangla
Grihshobha - Bangla
বাগানবিলাস
স্মৃতি, প্রেম আর বিভ্রমের দোলাচলে তিতাসের জীবনে এক বাগানবিলাস ঘেরা বাড়ি হয়ে ওঠে হারানো ভালোবাসার প্রতিচ্ছবি। বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে, সে খুঁজে ফেরে এমন এক অনুভূতি যা সময়ও মুছে দিতে পারেনি।
6 mins
January 2026
Grihshobha - Bangla
নতুন বছর নতুন আশা
যা গেছে তা যাক। অপ্রীতিকর স্মৃতিকে দূরে সরিয়ে রেখে, আগামীকে বরণ করে নিন। ২০২৬-এর শুরু থেকেই জীবনকে কীভাবে উপভোগ্য করে তুলবেন, সেই দিশা দেখাচ্ছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
NATIONAL MOVIE MAGIC রংবেরং-এর রুপোলি ঝলক
এআই প্রযুক্তির ব্যবহার সাধারণ দর্শকদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তেজস আদিত্য জোশী, অসীম আনন্দ কুড়েকর এবং প্রতীক ওমকার কেলকরের সংগীত গড়পড়তা। তবে, গানগুলো অর্থবহ।
3 mins
January 2026
Grihshobha - Bangla
সিস্টিক ফাইব্রোসিস
সিস্টিক ফাইব্রোসিস কী? এই রোগটি সম্পর্কে কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. শিভারেশমী উন্নিথান-এর বক্তব্য এবং পরামর্শ তুলে ধরছেন সুরঞ্জন দে।
3 mins
January 2026
Grihshobha - Bangla
নিদ্রা এবং অনিদ্রা
ঘুম এক অমূল্য সম্পদ। আর অনিদ্রা এমন এক সমস্যা, যার কুপ্রভাব পড়ে সারাজীবন। এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. সুমিত কুমার দে। তাঁর দেওয়া পরামর্শ এবং তথ্য পরিবেশন করছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
হোটেল ব্লু স্টার
ক্ষমতা, লালসা আর অসহায়তার টানাপোড়েনে এক নারীর জীবনের কঠিন বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্বের করুণ কাহিনি। এই গল্প প্রশ্ন তোলে— টিকে থাকার মূল্যে মানুষ কতটা নিজেকে বিসর্জন দিতে বাধ্য হয়।
12 mins
January 2026
Grihshobha - Bangla
শাহরুখ তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা
তিনি শুধু রুপোলি পর্দায় ভালোবাসার রাজা নন, অর্থ-সম্পত্তির মালিক হিসাবেও তিনি রাজার রাজা...
3 mins
January 2026
Grihshobha - Bangla
প্রেমনগরী পারী
পালিয়ে আসা অতীত হঠাৎ বর্তমানের শোয়ার ঘরেই ফিরে এলে মানুষ বুঝতে শেখে—নিজের চাওয়া-না চাওয়ায় জীবন চলে না। সময়ই একমাত্র উত্তর দেয়, কারণ সব সুর একসঙ্গে কখনও মধুর হয় না।
4 mins
January 2026
Grihshobha - Bangla
মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথে
দুর্গম গিরিপথ। কিন্তু কী অপূৰ্ব প্ৰকৃতি! বাতাসে ফুলের সুবাস আর গাছে-গাছে পাখির কলতান, মনে আনন্দের বন্যা বইয়ে দেয়। মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথ দর্শন করে এসে লিখেছেন বিধান তুঙ্গ।
7 mins
January 2026
Grihshobha - Bangla
নিউ ইয়ার স্পেশাল পার্টি মেক-আপ
পার্টি মানেই চাই পারফেক্ট মেক-আপ। আর তাই নিউ ইয়ার স্পেশাল পার্টিতে যাওয়ার আগে, নিজেকে কীভাবে সাজিয়ে তুলে সবার নজর কাড়বেন, সেই পরামর্শ দিচ্ছেন লেখা মৌলিক।
4 mins
January 2026
Translate
Change font size

