Try GOLD - Free
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
Grihshobha - Bangla
|January 2024
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্যাচলাইন ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’ সার্থক রূপ নিয়েছিল। উৎসবে শরিক হয়ে নানা তথ্য পরিবেশন করছেন সুরঞ্জন দে।
-
বলিউড এবং টলিউডের একঝাঁক তারকা সমৃদ্ধ হয়ে গত ৫ ডিসেম্বর বিকেল চারটের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-এ ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছিল এবার। আর এই উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা সলমন খান, অনিল কপুর, শত্রুঘ্ন সিনহা, অভিনেত্রী সোনাক্ষী সিনহা, পরিচালক মহেশ ভট্ট, ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিউডের অনেকেই।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন চূর্ণি গঙ্গোপাধ্যায় এবং জুন মালিয়া। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-এ প্রায় পনেরো হাজার দর্শক একসঙ্গে বসে উপভোগ করেছেন এই উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী সিনেমা। এবছর থালি গার্ল হিসাবে উদ্বোধনী মঞ্চে ছিলেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়৷
সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-এ উদ্বোধনী সিনেমা হিসাবে প্রদর্শিত হয়েছে ১৯৬৩ সালে নির্মিত, সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত জনপ্রিয় রোমান্টিক কমেডি এবং সংগীত মুখরিত বাংলা সিনেমা ‘দেয়া নেয়া’। এই সিনেমাটিতে অভিনয় করেছেন উত্তম কুমার, তনুজা, পাহাড়ি সান্যাল, ছায়া দেবী, তরুণ কমার, লিলি চক্রবর্তী, কমল মিত্র. নপতি চট্টোপাধ্যায় প্রমুখ।
উৎসব শুরুর আগে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা পর্বে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং এবং লোগো লঞ্চ করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, অভিনেত্রী মিমি চক্রবর্তী, জুন মালিয়া, পরিচালক গৌতম ঘোষ, পরিচালক হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায় প্রমুখ।
এবার ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-র ২৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ৩৯টি দেশের ২১৯টি ছবি। মোট ১৫৯০টি ছবির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছিল এই ছবিগুলি। এই ২১৯টি ছবির মধ্যে কম্পিটিশন বিভাগে ছিল ৭২টি বড়ো ছবি, নন-কম্পিটিশন বিভাগে ছিল ৯৭টি বড়ো ছবি এবং স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্র বিভাগে ছিল মোট ৫০টি ছবি।
This story is from the January 2024 edition of Grihshobha - Bangla.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Grihshobha - Bangla
Grihshobha - Bangla
বাগানবিলাস
স্মৃতি, প্রেম আর বিভ্রমের দোলাচলে তিতাসের জীবনে এক বাগানবিলাস ঘেরা বাড়ি হয়ে ওঠে হারানো ভালোবাসার প্রতিচ্ছবি। বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে, সে খুঁজে ফেরে এমন এক অনুভূতি যা সময়ও মুছে দিতে পারেনি।
6 mins
January 2026
Grihshobha - Bangla
নতুন বছর নতুন আশা
যা গেছে তা যাক। অপ্রীতিকর স্মৃতিকে দূরে সরিয়ে রেখে, আগামীকে বরণ করে নিন। ২০২৬-এর শুরু থেকেই জীবনকে কীভাবে উপভোগ্য করে তুলবেন, সেই দিশা দেখাচ্ছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
NATIONAL MOVIE MAGIC রংবেরং-এর রুপোলি ঝলক
এআই প্রযুক্তির ব্যবহার সাধারণ দর্শকদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তেজস আদিত্য জোশী, অসীম আনন্দ কুড়েকর এবং প্রতীক ওমকার কেলকরের সংগীত গড়পড়তা। তবে, গানগুলো অর্থবহ।
3 mins
January 2026
Grihshobha - Bangla
সিস্টিক ফাইব্রোসিস
সিস্টিক ফাইব্রোসিস কী? এই রোগটি সম্পর্কে কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. শিভারেশমী উন্নিথান-এর বক্তব্য এবং পরামর্শ তুলে ধরছেন সুরঞ্জন দে।
3 mins
January 2026
Grihshobha - Bangla
নিদ্রা এবং অনিদ্রা
ঘুম এক অমূল্য সম্পদ। আর অনিদ্রা এমন এক সমস্যা, যার কুপ্রভাব পড়ে সারাজীবন। এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. সুমিত কুমার দে। তাঁর দেওয়া পরামর্শ এবং তথ্য পরিবেশন করছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
হোটেল ব্লু স্টার
ক্ষমতা, লালসা আর অসহায়তার টানাপোড়েনে এক নারীর জীবনের কঠিন বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্বের করুণ কাহিনি। এই গল্প প্রশ্ন তোলে— টিকে থাকার মূল্যে মানুষ কতটা নিজেকে বিসর্জন দিতে বাধ্য হয়।
12 mins
January 2026
Grihshobha - Bangla
শাহরুখ তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা
তিনি শুধু রুপোলি পর্দায় ভালোবাসার রাজা নন, অর্থ-সম্পত্তির মালিক হিসাবেও তিনি রাজার রাজা...
3 mins
January 2026
Grihshobha - Bangla
প্রেমনগরী পারী
পালিয়ে আসা অতীত হঠাৎ বর্তমানের শোয়ার ঘরেই ফিরে এলে মানুষ বুঝতে শেখে—নিজের চাওয়া-না চাওয়ায় জীবন চলে না। সময়ই একমাত্র উত্তর দেয়, কারণ সব সুর একসঙ্গে কখনও মধুর হয় না।
4 mins
January 2026
Grihshobha - Bangla
মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথে
দুর্গম গিরিপথ। কিন্তু কী অপূৰ্ব প্ৰকৃতি! বাতাসে ফুলের সুবাস আর গাছে-গাছে পাখির কলতান, মনে আনন্দের বন্যা বইয়ে দেয়। মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথ দর্শন করে এসে লিখেছেন বিধান তুঙ্গ।
7 mins
January 2026
Grihshobha - Bangla
নিউ ইয়ার স্পেশাল পার্টি মেক-আপ
পার্টি মানেই চাই পারফেক্ট মেক-আপ। আর তাই নিউ ইয়ার স্পেশাল পার্টিতে যাওয়ার আগে, নিজেকে কীভাবে সাজিয়ে তুলে সবার নজর কাড়বেন, সেই পরামর্শ দিচ্ছেন লেখা মৌলিক।
4 mins
January 2026
Listen
Translate
Change font size
