Try GOLD - Free
অলীক পাহাড়িয়া
Grihshobha - Bangla
|February 2024
এই সফরে ঘনঘটা নেই তেমন। শুধুই পাহাড় ও চায়ের আবাদভূমির ভূমিকা। গন্তব্য চালসা-মাটিয়ালি হয়ে আরও ওদিকের কিছু ভ্রমণ ঠিকানা। লিখেছেন মধুছন্দা মিত্র ঘোষ৷
-
কত সফর যে জেগে থাকে ভ্রামণিক জীবন অভিজ্ঞতায়। কখনও কখনও ঘরের বাঁধনকেও বুঝি তখন নিতান্ত তুচ্ছ মনে হয়। বাউন্ডুলে মনটা শীতঘুম কাটিয়ে আবার চঞ্চল হয়ে ওঠে আর তখনই শুরু হয়ে যায় অচিন পথে বেরিয়ে পড়ার নানান অন্ধিসন্ধি। পৌঁছে যাই পাহাড়ের কাছে, নদীর কাছে। মন উজানের টানে কোথায় পাড়ি জমানো যায়— ভাবনাটা গাঢ় হতে না হতেই সিদ্ধান্ত নিয়ে নিই ‘ডুয়ার্স’। কাছে, তবু দূরের সেই ‘দুয়ার’, অভিসারী পদক্ষেপে পৌঁছে যাওয়া, নতুন গন্তব্যে। হাতের কাছে যে কত স্বপ্নের মতো জায়গা আছে ডুয়ার্সের ত্রিসীমানা জুড়ে।
সবুজ সোহাগের প্রীত সম্ভাষণে জানি না কতদূর ভেসে গেছে ডুয়ার্সের হৃদিকথা। এই সফরে ঘনঘটা নেই তেমন। শুধুই পাহাড় ও চায়ের আবাদভূমির ভূমিকা। গন্তব্য চালসা-মাটিয়ালি হয়ে আরও ওদিকের কিছু ভ্রমণ ঠিকানা। শালুগোড়া পেরিয়ে ডানপাশে অনেকখানি জুড়ে সেনাছাউনি। তারপর উত্তর-পূর্বে মহানন্দা অভয়ারণ্যের বুক চিরে ৩১ নম্বর জাতীয় সড়ক বা সেবক রোড ধরে এগিয়ে চলা।
শিলিগুড়ি ছাড়িয়ে ১২৭.২২ বর্গকিলোমিটার জুড়ে মহানন্দা অভয়ারণ্য। মাঝখান দিয়ে তিরতির করে বয়ে চলেছে পঞ্চনই নদী। দু’পাশে গহিন জঙ্গলের মিশ্র বনজঘ্রাণ বাতাসে। উন্মাদনায় দিশেহারা করে পথশোভা৷ নন্দীখোলা নদীর পাশে, মহানন্দার জঙ্গল ক্রমশ ফিকে হয়। পারিজাত নগরে নন্দীখোলা তিস্তার অপার সান্নিধ্যে মেশে। তিস্তার ওপর করোনেশন ব্রিজ বা বাঘপুল সেতু। ১৯৩৭ সালে রাজা ষষ্ঠ জর্জ ও রানি এলিজাবেথের রাজ্যাভিষেক স্মরণে এই ব্রিজের নির্মাণকাজ শুরু হয়ে ১৯৪১ সালে সম্পন্ন হয়।
তিস্তা নদীর গভীরতা ও স্রোতের কারণে এই ব্রিজ পিলার ছাড়াই ‘ফিক্সড আৰ্চ’ বা খিলান ব্যবহারে নির্মিত হয়। জায়গাটার নাম
স্বস্তিক সেক্টর। বাঁদিকে সেবকেশ্বরী কালিমন্দির৷ ‘সেবক’ কথার অন্য অর্থ ‘হাওয়ার দরজা’। কিছু ঘরবাড়ি, ধাবা, দোকানপাট-সহ ছোট্ট জনপদ। নুড়িপাথরের গা ঘেঁষে বহতা তিস্তাকে পাশে নিয়ে চলতে চলতেই খাড়াই পথ শুরু। তিস্তা পার হওয়া মানেই তরাই ছেড়ে ডুয়ার্সের শুরু। এই পাহাড়িপথের দুপাশে বাঁদরদের বাঁদরামি গাড়ির জানলা দিয়ে উপভোগ করছিলাম।
This story is from the February 2024 edition of Grihshobha - Bangla.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Grihshobha - Bangla
Grihshobha - Bangla
বাগানবিলাস
স্মৃতি, প্রেম আর বিভ্রমের দোলাচলে তিতাসের জীবনে এক বাগানবিলাস ঘেরা বাড়ি হয়ে ওঠে হারানো ভালোবাসার প্রতিচ্ছবি। বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে, সে খুঁজে ফেরে এমন এক অনুভূতি যা সময়ও মুছে দিতে পারেনি।
6 mins
January 2026
Grihshobha - Bangla
নতুন বছর নতুন আশা
যা গেছে তা যাক। অপ্রীতিকর স্মৃতিকে দূরে সরিয়ে রেখে, আগামীকে বরণ করে নিন। ২০২৬-এর শুরু থেকেই জীবনকে কীভাবে উপভোগ্য করে তুলবেন, সেই দিশা দেখাচ্ছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
NATIONAL MOVIE MAGIC রংবেরং-এর রুপোলি ঝলক
এআই প্রযুক্তির ব্যবহার সাধারণ দর্শকদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তেজস আদিত্য জোশী, অসীম আনন্দ কুড়েকর এবং প্রতীক ওমকার কেলকরের সংগীত গড়পড়তা। তবে, গানগুলো অর্থবহ।
3 mins
January 2026
Grihshobha - Bangla
সিস্টিক ফাইব্রোসিস
সিস্টিক ফাইব্রোসিস কী? এই রোগটি সম্পর্কে কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. শিভারেশমী উন্নিথান-এর বক্তব্য এবং পরামর্শ তুলে ধরছেন সুরঞ্জন দে।
3 mins
January 2026
Grihshobha - Bangla
নিদ্রা এবং অনিদ্রা
ঘুম এক অমূল্য সম্পদ। আর অনিদ্রা এমন এক সমস্যা, যার কুপ্রভাব পড়ে সারাজীবন। এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. সুমিত কুমার দে। তাঁর দেওয়া পরামর্শ এবং তথ্য পরিবেশন করছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
হোটেল ব্লু স্টার
ক্ষমতা, লালসা আর অসহায়তার টানাপোড়েনে এক নারীর জীবনের কঠিন বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্বের করুণ কাহিনি। এই গল্প প্রশ্ন তোলে— টিকে থাকার মূল্যে মানুষ কতটা নিজেকে বিসর্জন দিতে বাধ্য হয়।
12 mins
January 2026
Grihshobha - Bangla
শাহরুখ তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা
তিনি শুধু রুপোলি পর্দায় ভালোবাসার রাজা নন, অর্থ-সম্পত্তির মালিক হিসাবেও তিনি রাজার রাজা...
3 mins
January 2026
Grihshobha - Bangla
প্রেমনগরী পারী
পালিয়ে আসা অতীত হঠাৎ বর্তমানের শোয়ার ঘরেই ফিরে এলে মানুষ বুঝতে শেখে—নিজের চাওয়া-না চাওয়ায় জীবন চলে না। সময়ই একমাত্র উত্তর দেয়, কারণ সব সুর একসঙ্গে কখনও মধুর হয় না।
4 mins
January 2026
Grihshobha - Bangla
মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথে
দুর্গম গিরিপথ। কিন্তু কী অপূৰ্ব প্ৰকৃতি! বাতাসে ফুলের সুবাস আর গাছে-গাছে পাখির কলতান, মনে আনন্দের বন্যা বইয়ে দেয়। মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথ দর্শন করে এসে লিখেছেন বিধান তুঙ্গ।
7 mins
January 2026
Grihshobha - Bangla
নিউ ইয়ার স্পেশাল পার্টি মেক-আপ
পার্টি মানেই চাই পারফেক্ট মেক-আপ। আর তাই নিউ ইয়ার স্পেশাল পার্টিতে যাওয়ার আগে, নিজেকে কীভাবে সাজিয়ে তুলে সবার নজর কাড়বেন, সেই পরামর্শ দিচ্ছেন লেখা মৌলিক।
4 mins
January 2026
Listen
Translate
Change font size
