Facebook Pixel আবেগী মন | Grihshobha - Bangla - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

আবেগী মন

Grihshobha - Bangla

|

March 2024

আর যে উদ্দেশ্যে ওরা সংসার ত্যাগ করেছিল, সেই উদ্দেশ্যের কথা যাতে বাড়ির লোকেরা কেউ বুঝতে না পারে এবং পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তাই এক উপায় বের করে মানব।

- মধু সিং ভার্মা

আবেগী মন

কসবা অঞ্চলে মানবদের যেখানে বাড়ি, সেই পাড়াটা বেশ পুরোনো। কোনও বহুতল নেই, সকলেরই প্রায় নিজের বাড়ি। বেশ একটা পাড়া পাড়া কালচার। সবাই সবাইকে চেনে, উৎসব অনুষ্ঠানে হইহুল্লোড়ও করে একসঙ্গে। মানবের স্ত্রী সুমিতাও শ্বশুরবাড়ির পাড়ায় নিজেকে বেশ মিলিয়ে, মিশিয়ে নিয়েছে। শিবরাত্রি থেকে শুরু করে দুর্গোৎসব— সমস্ত ধর্মীয় অনুষ্ঠানেও পাড়ার বউ-মেয়েদের সঙ্গে নিয়ে উদযাপন করতে বেশি পছন্দ করে।

এবারও সুমিতা ঠিক করেছে, শিবরাত্রির দিন উপোস করে, পাড়ার মেয়েদের সঙ্গে গিয়ে একসঙ্গে শিবের মাথায় জল ঢালবে। তাই সে খুব ভোরবেলা উঠে স্নান করে নেওয়ার পরিকল্পনা করে রেখেছে মনে মনে।

মানবদের দোতলা বাড়িটার নীচতলায় থাকেন ওর মা-বাবা। মানব-সুমিতার পাঁচ বছরের ছেলে টুবাইও রাতে দাদু-ঠাকুমার সঙ্গে শোয়। আর তাই দোতলার শোওয়ার ঘরে মানব এবং সুমিতা পরস্পরকে অনেকটা সময় পায় একান্তে। কিন্তু শিবরাত্রির দিন ভোরবেলা মানব

শারীরিক ভাবে সুমিতাতে চাইলেও, তার সে ইচ্ছে আর পূরণ হল না। কারণ নিজেকে মানবের বাহুমুক্ত করে, বিছানা থেকে নেমে গেল সুমিতা। মানব তা বুঝতে পেরে ঘুম জড়ানো গলায় বলল— এ্যাই কী হল? কোথায় যাচ্ছ? শোনো, একটু এসো এদিকে। —উহুঁ, তোমার মতলব আমি বুঝে গেছি। আজ ওসব হবে না। আজ আমার উপোস। সুমিতার প্রতিক্রিয়া পাওয়ার পর ‘ধ্যাত’ বলে পাশবালিশটা জড়িয়ে উলটো দিকে ঘুরে শুলো মানব। আর তা দেখে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল সুমিতা।

বছর সাতেক আগে মানবের সঙ্গে বিয়ে হয়েছিল সুমিতার। অ্যারেঞ্জড ম্যারেজ হলেও, বিয়ের আগে বার তিনেক দেখা করে, পরস্পরকে যাচাই করে নিয়েছিল তারা। সুমিতার সঙ্গে মানবের বিয়ের সম্বন্ধটা এনেছিলেন মানবের বাবার বন্ধু আশুতোষ। গড়িয়াতে আশুতোষের যেখানে বাড়ি, তার ঠিক দুটো বাড়ি পরেই সুমিতাদের বাড়ি। মানবদের মতো ওদের বাড়িও দোতলা। ■ সুমিতার বাবা ছিলেন কেন্দ্র সরকারি কর্মচারি,

মা স্কুল শিক্ষিকা। কিন্তু মানবের মা লেখাপড়া জানলেও, তিনি সাধারণ গৃহবধূ। অবশ্য মানবের বাবা ছিলেন আর্মি অফিসার। মানব এবং সুমিতাও উচ্চ শিক্ষিত। দু'জনেরই স্নাতকোত্তর ডিগ্রি আছে। তবে সুমিতার বিষয় ছিল ইংরেজি আর মানবের হিসাবশাস্ত্র।

MORE STORIES FROM Grihshobha - Bangla

Grihshobha - Bangla

Grihshobha - Bangla

বাগানবিলাস

স্মৃতি, প্রেম আর বিভ্রমের দোলাচলে তিতাসের জীবনে এক বাগানবিলাস ঘেরা বাড়ি হয়ে ওঠে হারানো ভালোবাসার প্রতিচ্ছবি। বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে, সে খুঁজে ফেরে এমন এক অনুভূতি যা সময়ও মুছে দিতে পারেনি।

time to read

6 mins

January 2026

Grihshobha - Bangla

Grihshobha - Bangla

নতুন বছর নতুন আশা

যা গেছে তা যাক। অপ্রীতিকর স্মৃতিকে দূরে সরিয়ে রেখে, আগামীকে বরণ করে নিন। ২০২৬-এর শুরু থেকেই জীবনকে কীভাবে উপভোগ্য করে তুলবেন, সেই দিশা দেখাচ্ছেন সুরঞ্জন দে।

time to read

5 mins

January 2026

Grihshobha - Bangla

Grihshobha - Bangla

NATIONAL MOVIE MAGIC রংবেরং-এর রুপোলি ঝলক

এআই প্রযুক্তির ব্যবহার সাধারণ দর্শকদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তেজস আদিত্য জোশী, অসীম আনন্দ কুড়েকর এবং প্রতীক ওমকার কেলকরের সংগীত গড়পড়তা। তবে, গানগুলো অর্থবহ।

time to read

3 mins

January 2026

Grihshobha - Bangla

Grihshobha - Bangla

সিস্টিক ফাইব্রোসিস

সিস্টিক ফাইব্রোসিস কী? এই রোগটি সম্পর্কে কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. শিভারেশমী উন্নিথান-এর বক্তব্য এবং পরামর্শ তুলে ধরছেন সুরঞ্জন দে।

time to read

3 mins

January 2026

Grihshobha - Bangla

Grihshobha - Bangla

নিদ্রা এবং অনিদ্রা

ঘুম এক অমূল্য সম্পদ। আর অনিদ্রা এমন এক সমস্যা, যার কুপ্রভাব পড়ে সারাজীবন। এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. সুমিত কুমার দে। তাঁর দেওয়া পরামর্শ এবং তথ্য পরিবেশন করছেন সুরঞ্জন দে।

time to read

5 mins

January 2026

Grihshobha - Bangla

হোটেল ব্লু স্টার

ক্ষমতা, লালসা আর অসহায়তার টানাপোড়েনে এক নারীর জীবনের কঠিন বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্বের করুণ কাহিনি। এই গল্প প্রশ্ন তোলে— টিকে থাকার মূল্যে মানুষ কতটা নিজেকে বিসর্জন দিতে বাধ্য হয়।

time to read

12 mins

January 2026

Grihshobha - Bangla

Grihshobha - Bangla

শাহরুখ তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা

তিনি শুধু রুপোলি পর্দায় ভালোবাসার রাজা নন, অর্থ-সম্পত্তির মালিক হিসাবেও তিনি রাজার রাজা...

time to read

3 mins

January 2026

Grihshobha - Bangla

Grihshobha - Bangla

প্রেমনগরী পারী

পালিয়ে আসা অতীত হঠাৎ বর্তমানের শোয়ার ঘরেই ফিরে এলে মানুষ বুঝতে শেখে—নিজের চাওয়া-না চাওয়ায় জীবন চলে না। সময়ই একমাত্র উত্তর দেয়, কারণ সব সুর একসঙ্গে কখনও মধুর হয় না।

time to read

4 mins

January 2026

Grihshobha - Bangla

Grihshobha - Bangla

মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথে

দুর্গম গিরিপথ। কিন্তু কী অপূৰ্ব প্ৰকৃতি! বাতাসে ফুলের সুবাস আর গাছে-গাছে পাখির কলতান, মনে আনন্দের বন্যা বইয়ে দেয়। মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথ দর্শন করে এসে লিখেছেন বিধান তুঙ্গ।

time to read

7 mins

January 2026

Grihshobha - Bangla

Grihshobha - Bangla

নিউ ইয়ার স্পেশাল পার্টি মেক-আপ

পার্টি মানেই চাই পারফেক্ট মেক-আপ। আর তাই নিউ ইয়ার স্পেশাল পার্টিতে যাওয়ার আগে, নিজেকে কীভাবে সাজিয়ে তুলে সবার নজর কাড়বেন, সেই পরামর্শ দিচ্ছেন লেখা মৌলিক।

time to read

4 mins

January 2026

Listen

Translate

Share

-
+

Change font size