Versuchen GOLD - Frei
a সামান্য দেরিতে
Grihshobha - Bangla
|February 2024
এতে আমাদের জীবন নয় বরং দান যে নিচ্ছে তার জীবনই সুখের হবে। দান করতে হলে অনাথ আশ্রমে, গরিব শিশুদের কিংবা শারীরিক ভাবে প্রতিবন্ধী মানুষকে দান করা উচিত। আর এবার থেকে আমি এটাই করব।'
স * কাল থেকে বৃষ্টি বন্ধ হওয়ার নাম নেই। একতা কী করবে বুঝতে পরছিল না। স্বামী প্রতীক-কে ঘরে ঢুকতে দেখে বলল, ‘আমাকে প্লিজ একটু শোভাবাজারে সৎসঙ্গ ভবনে ছেড়ে দেবে? এত বৃষ্টি পড়ছে যে গাড়ি ছাড়া বেরোবার উপায় নেই!
প্রতীক একতার কথায় একটু অবাক হল। জিজ্ঞেস করল, ‘সৎসঙ্গ? তুমি কবে থেকে আবার সৎসঙ্গ, প্রবচন— এসবে যাওয়া আরম্ভ করেছ? আমি দু’বছর ধরে যে একতাকে জানি সে তো জিম, বন্ধুবান্ধবদের সঙ্গে কিটি পার্টি— এসব করতেই ভালোবাসে। স্বামীর প্রিয়া হয়ে তার সারাদিনের ক্লান্তি দূর করে! সৎসঙ্গে কবে থেকে তোমার আগ্রহ জন্মাল? বাড়িতে বসে থাকতে যদি ভালো না লাগে, আমার সঙ্গে অফিস গিয়ে পুরোনো কাজ আবার নতুন করে সামলানো আরম্ভ করতে পারো। আমার তাতে আনন্দ হবে। এই সব সৎসঙ্গ সাধু-সন্ন্যাসীর চক্কর ছাড়ো।' একতার গালে একটা চুম্বন এঁকে অফিসের ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে এগোতে এগোতে প্রতীক বলল, ‘সন্ধেবেলায় ফিরে এসে তোমার হাতের মশলা চা আর গরম পকোড়া খাবো।'
প্রতীক বেরিয়ে যেতেই, একতা মেসেজ করে বান্ধবী রিক্তাকে জানিয়ে দিল যে, ও আজ সৎসঙ্গ যেতে পারবে না। আশাহত হয়ে বাইরের জামাকাপড় বদলে একতা খবরের কাগজটা হাতে করে বিছানায় এসে বসল। খবরের কাগজের পাতা ওলটাতে ওলটাতে নিজের পুরোনো দিনের কথাও মনে পড়তে আরম্ভ করল। দু'বছর আগে প্রতীকের সঙ্গে ওর বিয়ে হয় এবং প্রতীককে পেয়ে যেন ওর স্বপ্ন সত্যি হয়েছে। প্রতীক সেক্টর ফাইভে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অফিসার র্যাংকে কাজ করত আর একতা সেখানে এইচআর-এর কর্মী ছিল। প্রতীককে দেখতে সাধারণ হলেও ওর মধ্যে অনেক গুণ ছিল।
এড়াতে পারত না। প্রতীকের সঙ্গে আলাপ হতেই দু’জনের মধ্যে একটা রসায়ন কাজ শুরু করে। আলাপ, তার পরেই প্রেম এবং কিছুদিনের মধ্যে উভয়ের পারিবারিক সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসা। প্রতীকের মতো স্মার্ট, বুদ্ধিমান ছেলেকে স্বামী হিসেবে পেয়ে একতার জীবন সার্থক হয়ে গিয়েছিল। একতা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা খুবই সাধারণ চাকরি করতেন একটি মারোয়াড়ি ফার্মে। বাড়িতে মা-বাবা ছাড়াও দাদা বউদি ছিলেন। স্নাতক হওয়ার পর একতা অফিস ম্যানেজমেন্টে ডিপ্লোমা করে এইচআর-এর চাকরিটা পেয়েছিল।
Diese Geschichte stammt aus der February 2024-Ausgabe von Grihshobha - Bangla.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Grihshobha - Bangla
Grihshobha - Bangla
বাগানবিলাস
স্মৃতি, প্রেম আর বিভ্রমের দোলাচলে তিতাসের জীবনে এক বাগানবিলাস ঘেরা বাড়ি হয়ে ওঠে হারানো ভালোবাসার প্রতিচ্ছবি। বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে, সে খুঁজে ফেরে এমন এক অনুভূতি যা সময়ও মুছে দিতে পারেনি।
6 mins
January 2026
Grihshobha - Bangla
নতুন বছর নতুন আশা
যা গেছে তা যাক। অপ্রীতিকর স্মৃতিকে দূরে সরিয়ে রেখে, আগামীকে বরণ করে নিন। ২০২৬-এর শুরু থেকেই জীবনকে কীভাবে উপভোগ্য করে তুলবেন, সেই দিশা দেখাচ্ছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
NATIONAL MOVIE MAGIC রংবেরং-এর রুপোলি ঝলক
এআই প্রযুক্তির ব্যবহার সাধারণ দর্শকদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তেজস আদিত্য জোশী, অসীম আনন্দ কুড়েকর এবং প্রতীক ওমকার কেলকরের সংগীত গড়পড়তা। তবে, গানগুলো অর্থবহ।
3 mins
January 2026
Grihshobha - Bangla
সিস্টিক ফাইব্রোসিস
সিস্টিক ফাইব্রোসিস কী? এই রোগটি সম্পর্কে কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. শিভারেশমী উন্নিথান-এর বক্তব্য এবং পরামর্শ তুলে ধরছেন সুরঞ্জন দে।
3 mins
January 2026
Grihshobha - Bangla
নিদ্রা এবং অনিদ্রা
ঘুম এক অমূল্য সম্পদ। আর অনিদ্রা এমন এক সমস্যা, যার কুপ্রভাব পড়ে সারাজীবন। এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. সুমিত কুমার দে। তাঁর দেওয়া পরামর্শ এবং তথ্য পরিবেশন করছেন সুরঞ্জন দে।
5 mins
January 2026
Grihshobha - Bangla
হোটেল ব্লু স্টার
ক্ষমতা, লালসা আর অসহায়তার টানাপোড়েনে এক নারীর জীবনের কঠিন বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্বের করুণ কাহিনি। এই গল্প প্রশ্ন তোলে— টিকে থাকার মূল্যে মানুষ কতটা নিজেকে বিসর্জন দিতে বাধ্য হয়।
12 mins
January 2026
Grihshobha - Bangla
শাহরুখ তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা
তিনি শুধু রুপোলি পর্দায় ভালোবাসার রাজা নন, অর্থ-সম্পত্তির মালিক হিসাবেও তিনি রাজার রাজা...
3 mins
January 2026
Grihshobha - Bangla
প্রেমনগরী পারী
পালিয়ে আসা অতীত হঠাৎ বর্তমানের শোয়ার ঘরেই ফিরে এলে মানুষ বুঝতে শেখে—নিজের চাওয়া-না চাওয়ায় জীবন চলে না। সময়ই একমাত্র উত্তর দেয়, কারণ সব সুর একসঙ্গে কখনও মধুর হয় না।
4 mins
January 2026
Grihshobha - Bangla
মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথে
দুর্গম গিরিপথ। কিন্তু কী অপূৰ্ব প্ৰকৃতি! বাতাসে ফুলের সুবাস আর গাছে-গাছে পাখির কলতান, মনে আনন্দের বন্যা বইয়ে দেয়। মায়ালি গিরিপথ পেরিয়ে কেদারনাথ দর্শন করে এসে লিখেছেন বিধান তুঙ্গ।
7 mins
January 2026
Grihshobha - Bangla
নিউ ইয়ার স্পেশাল পার্টি মেক-আপ
পার্টি মানেই চাই পারফেক্ট মেক-আপ। আর তাই নিউ ইয়ার স্পেশাল পার্টিতে যাওয়ার আগে, নিজেকে কীভাবে সাজিয়ে তুলে সবার নজর কাড়বেন, সেই পরামর্শ দিচ্ছেন লেখা মৌলিক।
4 mins
January 2026
Listen
Translate
Change font size
